গ্রামীণফোনের ভালোবাসা দিবসের ‘উপহার’
ভালোবাসা দিবসে তরুণ জুটিদের জন্য গ্রামীণফোন ‘বন্ধু গ্যারাজ’ নিয়ে এসেছে একটি বিশেষ প্রতিযোগিতা ‘ক্রেজি লাভ ব্যালাডস’।
বৃহস্পতিবার গ্রামীণফোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় তরুণ জুটিরা তাদের প্রিয় মুহূর্তগুলোর দ্বৈত ছবি আপলোড করবেন গ্রামীণফোন বন্ধু গ্যারাজ ফেইসবুক ফ্যান পেইজে থাকা একটি লিংক-এ।
৯ ফেব্রুয়ারি পর্যন্ত জমা হওয়া ছবি থেকে সবচেয়ে আকর্ষণীয় কিছু ছবি নির্বাচন করবেন একটি বিশেষ বিচারক প্যানেল।
নির্বাচিত জুটিদের মোবাইল ফোনের মাধ্যমে আমন্ত্রণ করা হবে বিশ্ব ভালোবাসা দিবসে একটি ক্যান্ডেল লাইট ডিনারে যেখানে তারা কথা বলতে পারবেন সেলিব্রিটি জুটির সাথে। পাশাপাশি তাদের অনুভূতিগুলো তুলে ধরতে পারবেন রেডিওতে।
ভালোবাসা দিবসে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনার বিভিন্ন নামি ক্যাফেতে গ্রামীণফোন ব্যবহারকারীদের জন্য নানা ধরনের চমকপ্রদ আয়োজন থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
স্থানগুলোর তালিকা গ্রামীণফোন বন্ধু গ্যারাজের ফেইসবুক পাতায় জানানো হবে। অংশগ্রহণের জন্য জুটির অন্তত একজনকে গ্রামীণফোন ব্যবহারকারী হতে হবে।
বন্ধু গ্যারাজে যোগ দিতে উৎসাহী তরুণরা নিবন্ধন করতে পারবেন www.bondhugarage.club ওয়েবসাইটটিতে।
