২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাংগস এর গাড়ির তথ্য কারমুডিতে

গাড়ি বেচাকেনার ওয়েবসাইট কারমুডি ডটকম ডটবিডিতে নিজেদের পণ্য প্রদর্শণে চুক্তি করেছে র‌্যাংগস লিমিটেড।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2014, 11:09 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

চুক্তি অনুযায়ী, কারমুডিতে র‌্যাংগস গ্রুপ তাদের ভার্চুয়াল শো-রুম  স্থাপন করবে।

সম্প্রতি কারমুডি বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার আশিকুর রহমান এবং র‌্যাংগস লিমিটেড এর চীফ অপারেটিং অফিসার শোয়েব আহমেদ ওই চুক্তিতে স্বাক্ষর করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

র‌্যাংগস কর্মকর্তা শোয়েব বলেন, “কারমুডির বিশ্বমানের সার্ভিস ও বিস্তৃত ক্রেতাভিত্তির মাধ্যমে আমাদের যানবাহনের বিক্রয় ও প্রসার স্বল্প সময়ের মধ্যেই বৃদ্ধি পাবে বলে আশা করছি।”