ন্যাশনাল ফিড মিলসের আইপিও অনুমোদন
ন্যাশনাল ফিড মিলস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ন্যাশনাল ফিড মিলস পুঁজিবাজারে ১ কোটি ৮০ লাখ শেয়ার ছেড়ে ১৮ কোটি টাকা তুলবে। প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সম্পদ ১৪.৫৫ টাকা ও শেয়ারপ্রতি আয় ছিল ১.৮৫ টাকা।
