পুঁজিবাজারে সূচক কমেছে, লেনদেন বেড়েছে
সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে লেনদেন কিছুটা বাড়লেও সূচক কমেছে।
সোমবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ৪২ পয়েন্ট কমে ৪ হাজার ৬২৫ পয়েন্টে দাঁড়ায়।
এদিন হাতবদল হয় প্রায় ৪৩৬ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ২ কোটি টাকা বেশি।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় এককোটি টাকা বেড়ে ৩১ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।
দিন শেষে সিএসই সূচক ৯৫ পয়েন্ট কমে ৮ হাজার ৯০২ পয়েন্ট হয়েছে।
সোমবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ৬৮টির দাম বেড়েছে, কমেছে ১৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম।
ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১৭ পয়েন্ট কমে ১ হাজার ৬৮৯ পয়েন্ট হয়েছে।
গত সপ্তাহে ডিএসই সূচক ১০৪ পয়েন্ট বেড়েছে, দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছিল ৪৯৫ কোটি টাকা।
আর সিএসইতে ২১৪ পয়েন্ট সূচক বেড়ে দৈনিক গড় লেনদেন দাঁড়ায় ৩৫ কোটি টাকা।
আগের সপ্তাহে ডিএসই সূচক ৪ পয়েন্ট বেড়েছে, দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছিল ৪৩৭ কোটি টাকা।
আর সিএসইতে ২৩ পয়েন্ট সূচক কমে দৈনিক গড় লেনদেন দাঁড়ায় ৩৫ কোটি টাকা।
