২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণ-আরএফএল ব্র্যান্ডের নতুন বিক্রয়কেন্দ্র উদ্বোধন

প্রাণের আরএফএল ব্র্যান্ডের প্রায় দুই হাজার ধরনের পণ্য  বিক্রির জন্য ঢাকায় চালু হয়েছে একটি নতুন বিক্রয়কেন্দ্র।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2014, 10:32 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

রোববার মোহাম্মদপুরের আদাবরে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট কর্নেল মাহতাবউদ্দিন আহমেদ ‘আরএফএল বেস্ট বাই আউটলেট’টি উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আরএফএলের প্লাস্টিক পণ্য ছাড়াও, প্রাণেরই অপর ব্র্যান্ড ভিশনের ইলেকট্রনিক্স পণ্যও এই বিক্রয়কেন্দ্রে বিক্রি করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বেস্ট বাই-এর চিফ অপারেটিং অফিসার নবনুর ইসলাম খান, এজিএম (ব্র্যান্ড)মুর্শিদ মুনিম, ম্যানেজার (সেলস) শহিদুল ইসলাম, ম্যানেজার (ডেভেলপমেন্ট) রবিউল হাসান, ম্যানেজার ব্র্যান্ড মেহেদী হাসানসহ আরএফএল সেলস ও মার্কেটিং এর উর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় ব্যবসায়ী এবং গণ্যমাণ্য ব্যক্তিরা  উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রাজধানী ও এর বাইরে  গাজীপুর, নারায়গঞ্জ, ময়মনসিংহ, সিলেটসহ বিভিন্ন স্থানে ইতোমধ্যেই ৩৬টি  ‘আরএফএল বেস্ট বাই আউটলেট’ চালু রয়েছে।