বছর শুরুতে ইতিবাচক পুঁজিবাজার
সূচক ও লেনদেন বৃদ্ধির মধ্য দিয়ে ইতিবাচকভাবে বছর শুরু করেছে দেশের প্রধান দুই পুঁজিবাজারে।
বিরোধীদলের টানা অবরোধ ডাকার প্রথমদিনে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) হাতবদল হয়েছে প্রায় ৪১২ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে ৩০ কোটি টাকা বেশি।
আর সার্বিক সূচক আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে দিনশেষে চার হাজার ২৮৬ পয়েন্ট হয়।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের দিনের চেয়ে ৪ কোটি টাকা বেড়ে ৪৩ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।
দিনশেষে সিএসই সূচকও ৩৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪১৩ পয়েন্ট হয়।
বুধবার ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের মধ্যে ১৬৫টির দাম বেড়েছে, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম।
ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৭৮ পয়েন্ট হয়েছে।
গত সপ্তাহে ডিএসইতে সূচক কমে ৪৪ পয়েন্ট, দৈনিক গড়ে লেনদেন হয় ৪৭৭ কোটি টাকা।
আগের সপ্তাহে ৫৫ পয়েন্ট সূচক কমেছিল ডিএসইতে, দৈনিক গড় লেনদেন হয়েছিল ৫১২ কোটি টাকা ।
তার আগের ১১ সপ্তাহে ডিএসইতে সার্বিক সূচক বেড়েছে ২০০ পয়েন্ট।
এই সময়ে দৈনিক সর্বনিম্ন গড় লেনদেন ছিল ২০০ কোটি টাকা, সর্বোচ্চ গড় লেনদেন ছিল ৬৯৭ কোটি টাকা।
গত বছর ডিএসইতে সূচক বাড়ে ১৭০ পয়েন্ট বা ৪ দশমিক ৩০ শতাংশ, দৈনিক গড়ে লেনদেন হয় ৪০০ কোটি টাকার শেয়ার যা আগের বছর ছিল ৪২০ কোটি টাকা।
