সিলেটে এয়ারটেলের থ্রিজি চালু
ঢাকা এবং চট্টগ্রামের পর নেটওয়ার্ক সম্প্রসারণের পর এবার সিলেটে এয়ারটেল বাংলাদেশের থ্রিজি সেবা চালু হলো।
বৃহস্পতিবার এয়ারটেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেটের নারসিং টিলা, জিন্দাবাজার, সুবিদ বাজার, মজুমদার পাড়া, মদনমোহন কলেজ, এমএজি ওসমানী স্টেডিয়াম, পুলিশ লাইন, ওসমানী মেডিকেল কলেজ, সিলেট ওমেন্স মেডিকেল কলেজ, আম্বরখানা, হযরত শাহজালাল (রহ.) মাজার, মদিনা মার্কেট, শাহজালাল উপশহর, এমসি কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, হযরত শাহ পরান (রহ.) মাজার, নাজিমগড় রিসোর্ট, খাদিম নগর, সিলেট সরকারী কলেজ, আলিয়া মাদ্রাসা, লিডিং বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটান বিশ্ববিদ্যালয় এবং কিয়ানি ব্রিজ এলাকা এরই মধ্যে থ্রিজি নেটওয়ার্কের আওতায় এসেছে।
আর চলতি মাসের মধ্যেই শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকাও এই নেটওয়ার্কের মধ্যে আসবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর ক্রিস টবিট বলেন, সিলেটের বিশেষ বিশেষ এলাকায় থ্রিজি সেবা পৌছে দিতে আমরা কঠোর পরিশ্রম করেছি এবং এই খাতের উন্নয়নের জন্য প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত।”
