সিলেটে এয়ারটেলের থ্রিজি
ঢাকা ও চট্টগ্রামের পর সিলেটে পরীক্ষামূলকভাবে থ্রি জি সেবা চালু করেছে মোবাইল সেবা দাতা প্রতিষ্ঠান এয়ারটেল।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী মঙ্গলবার সিলেট থেকে ঢাকায় অবস্থানরত এয়ারটেলের প্রধান নির্বাহী ক্রিস টবিটের সঙ্গে ভিডিও কথোপকথনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন।
এয়ারটেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সিলেটে এয়ারটেল গ্রাহকরা আগামী নভেম্বরের মধ্যে বাণিজ্যিকভাবে থ্রিজি সেবা উপভোগ করতে পারবেন। ঢাকা ও চট্টগ্রামে ইতিমধ্যে এই সেবা চালু হয়েছে।
আগামী জানুয়ারির মধ্যে সাতটি বিভাগীয় জেলা সদরে থ্রিজি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে এয়ারটেলের।
