২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিপুরায় বিপণীবিতানের একটি ফ্লোর বাংলাদেশের

বাংলাদেশি পণ্য বিক্রির জন্য রাজধানী আগরতলায় স্থায়ীভাবে জায়গা দিয়েছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2013, 12:19 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

একে বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নের আরেকটি পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার ভারতের হিন্দু পত্রিকা জানিয়েছে, রাজধানীর নতুন বাণিজ্যিক কেন্দ্র নিউ ক্যাপিটাল কমপ্লেক্সের মুকুট বিপণী বিতানের প্রথম তলা বাংলাদেশি পণ্যের বাজারের জন্য নির্ধারিত হয়েছে।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই চলতি সপ্তাহে ত্রিপুরার শিল্প ও বাণিজ্য দপ্তরের সঙ্গে যৌথ উদ্যোগে সেখানে ‘বাংলাদেশ এক্সপো ২০১৩’ আয়োজন করছে।

বাংলাদেশ বাজারের চেয়ারম্যান মাহবুব ইসলাম রুনু বলেন, এক সপ্তাহের বেশি সময় ধরে এ প্রদর্শনী চলবে।

“এ প্রদর্শনীর মাধ্যমে আমরা দুই দেশের বাণিজ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো টেকসই করতে চাই।”

এফবিসিসিআইয়ের সাবেক জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট আবুল কাশেম আহমেদ ও মহাসচিব  মীর শাহাবুদ্দিন মোহাম্মদ প্রদর্শনীতে উপস্থিত থাকবেন বলে জানান তিনি।

এফবিসিসিআই ও ইন্দো-বাংলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশি পণ্যের জন্য জায়গা বরাদ্দ করেছে ত্রিপুরার বামফ্রন্ট সরকার।