২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে লেনদেনের সঙ্গে সূচকে উন্নতি

সপ্তাহের চতুর্থ দিন হরতালের মধ্যেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৯৭ পয়েন্ট; লেনদেন বেড়েছে প্রায় ২০০ কোটি টাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2013, 10:20 AM

Updated : 23 Aug 2022, 10:52 AM

বুধবার দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে বেড়ে ৩ হাজার ৮৫৫ পয়েন্ট হয়েছে। এ বাজারের বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে হয়েছে ১ হাজার ৪২১ পয়েন্ট।

সারাদিনে হাতবদল হয়েছে ৪৩৩ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যা আগের দিনের চেয়ে ১৯৬ কোটি টাকা বেশি।

এ দিন দাম বেড়েছে ২৬৯টি শেয়ারের, কমেছে ১১টির এবং অপরিবর্তিত ছিল ৭টি শেয়ারের দাম।

সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার ডিএসইএক্স ৯ পয়েন্ট বাড়ে এবং ২৩৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। আগের দিন সোমবার ডিএসইএক্স ৬৪ পয়েন্ট বাড়ে এবং ১৮৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। তবে রোববার সার্বিক সূচক কমে ৭৮ পয়েন্ট, লেনদেন হয় ১৬৫ কোটি টাকার শেয়ার।

গত সপ্তাহের লেনদেনে ডিএসইএক্স প্রায় ১১ পয়েন্ট কমে যায়। গড় লেনদেন ছিল প্রায় ৪৩৫ কোটি টাকা।

এর আগের সপ্তাহে ডিএসইর সার্বিক সূচকে ২১৪ পয়েন্ট যোগ হয়। গড় লেনদেন ছিল ৩৫৭ কোটি টাকা।