গ্রামীণফোনের নতুন সুর চলো বহুদূর
নতুন বছরে নতুন ট্যাগ লাইন ‘চলো বহুদূর’ আনলো বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোন।
শুক্রবার রাতে অনুষ্ঠানিকভাবে নতুন এই ট্যাগ লাইনটি প্রকাশ করে গ্রামীণফোন। খুব শিগগিরি ট্যাগলাইনের সাথে সামঞ্জস্য রেখে নতুন প্যাকেজ বাজারে ছাড়বে গ্রামীণফোন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ট্যাগ লাইন ঘোষণা উপলক্ষে বিকেলে কামাল আতাতুর্ক ভিনিউ’র বনানী মাঠে নানা ধরনের খেলা, ম্যাজিক শো এবং কনসার্টের আয়োজন করা হয়।
“প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে জীবনের সব সুযোগ নিয়ে সামনে এগোতে চাই আমরা। বর্তমান যুগে ইন্টারনেট, অ্যাপস ও সোশ্যাল মিডিয়াসহ নানাভাবে জীবনের নতুন দিগন্ত উন্মোচন হচ্ছে। আর এ সব কিছুকে অন্তর্ভুক্ত করতেই চলো বহুদূর- গো বিয়ন্ড সাজানো হয়েছে।”
