২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা প্রকল্পে কোটি টাকা দেবে চট্টগ্রাম চেম্বার

পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিলে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2012, 11:26 AM

Updated : 24 Aug 2022, 11:47 AM

চট্টগ্রাম, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিলে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি। সোমবার চেম্বার সচিব ওসমান গণি চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ওই টাকা হস্তান্তরে প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়ে চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম ইতিমধ্যে চিঠি পাঠিয়েছেন। দেশীয় অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী চ্যালেঞ্জ, জাতীয় ঐক্য ও স্বনির্ভরতার প্রতীক হিসেবে উল্লেখ করে চেম্বার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। বিশ্ব ব্যাংক দুর্নীতির অভিযোগ তুলে ২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বাতিলের পর নিজস্ব অর্থায়নে বহু প্রতীক্ষিত এই সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। এরপর সারাদেশের জনগণ বিভিন্নভাবে এ প্রকল্পে অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৭২৩ ঘ.