২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের পাইকারি দাম ২২ শতাংশ বাড়ানোর সুপারিশ

পাইকারি বিদ্যুতের দাম ২১ দশমিক ৮৯ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) মূল্যায়ন কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2012, 11:25 AM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাইকারি বিদ্যুতের দাম ২১ দশমিক ৮৯ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) মূল্যায়ন কমিটি। সোমবার বিইআরসি কার্যালয়ে বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রস্তাবের ওপর গণশুনানিতে বিষয়টি মূল্যায়নে গঠিত বিইআরসির স্টাফ কমিটি এ সুপারিশ উপস্থাপন করা হয়। বিইআরসির চেয়ারম্যান ইউসুফ হোসেন এবং সদস্যরা ছাড়াও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তারা গণশুনানিতে উপস্থিত ছিলেন। পিডিবির সুপারিশ ও স্টাফ কমিটির মূল্যায়ন বিবেচনা করে বিইআরসি দাম বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধা দেবে বলে শুনানিতে জানানো হয়। ভর্তুকি কমানোর লক্ষ্যে পাইকারি বিদ্যুতের দাম গড়ে ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর জন্য গত জুন মাসের শেষ দিকে বিইআরসিতে প্রস্তাব দেয় পিডিবি। তবে এ প্রস্তাব মূল্যায়ন করে বিইআরসির স্টাফ কমিটি বলেছে, পাইকারি বিদ্যুতের দাম ২১ দশমিক ৮৯ শতাংশ বা প্রতি ইউনিটে দশমিক ৮৮ পয়সা বাড়ানো হলে বিদ্যুৎ খাতে ভর্তুকি কমে আসবে। বর্তমানে প্রতি ইউনিট পাইকারি বিদ্যুত বিক্রি হচ্ছে ৪ টাকা ২ পয়সায়। সর্বশেষ গত ২৯ মার্চ বিদ্যুতের পাইকারি ও খুচরা দাম প্রতি ইউনিটে যথাক্রমে গড়ে ২৮ পয়সা এবং ৩০ পয়সা করে বাড়ানো হয়। গত ১ মার্চ থেকে এই দাম কার্যকর হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/১৭২০ ঘ.