২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংক পুরস্কার পাচ্ছেন মোশাররফ হোসেন

দেশের অর্থনীতি নিয়ে গবেষণা ও মুক্তচিন্তার জন্যএবার বাংলাদেশ ব্যাংক পুরস্কার পাচ্ছেন প্রবীণ অর্থনীতিবিদ মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2012, 04:50 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দেশের অর্থনীতি নিয়ে গবেষণা ও মুক্তচিন্তার জন্যএবার বাংলাদেশ ব্যাংক পুরস্কার পাচ্ছেন প্রবীণ অর্থনীতিবিদ মোশাররফ হোসেন। শনিবার মোশাররফ হোসেনকে ২০১১ সালের এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয় বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক (গভর্নর সচিবালয়) এ এফ এম আসাদুজ্জামান। তিনি বলেন, আগামী ১৮ জুলাই রাজধানীর রূপসী বাংলা হোটেলে আনুষ্ঠানিকভাবে মোশাররফ হোসেনের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে। এর আগে ২০০৯ সালে এ পুরস্কার পেয়েছিলেন মোশাররফের সহপাঠী নুরুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএইচ/২২৪২ ঘ.