ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশি পণ্যে শুল্ক ছাড়ের পাশাপাশি সেবাসহ অন্যান্য খাতে বিনিয়োগ বাড়াতে থাইল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের।
বুধবার মন্ত্রণালয়ে থাই বাণিজ্যমন্ত্রী বুনসং তেরিয়াপিরমের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান।
জি এম কাদের সাংবাদিকদের বলেন, শুল্ক ছাড়ের বিষয়ে খুব শিগগির দুই দেশের প্রতিনিধিরা আলোচনা করে একটি সিদ্ধান্তে আসবে।
থাই বাণিজ্যমন্ত্রী বলেন, তার দেশ আগামী ৫ বছরের মধ্যে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করতে চায়।
“এক দশমিক ৪ বিলিয়ন ডলার থেকে আগামী ৫ বছরের ২ দশমিক ৪ বিলিয়ন ডলার বাণিজ্য লক্ষ্যমাত্রা নিয়েছে থাইল্যান্ড,” বলেন তিনি।
মন্ত্রীর নেতৃত্বে থাইল্যান্ডের বাণিজ্য মন্ত্রণালয়ের ১৬ সদস্যর প্রতিনিধি দল জি এম কাদেরের সঙ্গে দেখা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/২০১৮ ঘ.
bdnews24