২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গাড়ি কারখানা বানাবে জাপানি প্রতিষ্ঠান

চট্টগ্রামে গাড়ির যন্ত্রাংশ সংযোজনের কারখানা (অটোমোবাইল অ্যাসেম্বলিং প্ল্যান্ট) স্থাপন করবে জাপানি একটি প্রতিষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2012, 12:22 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

চট্টগ্রাম, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে গাড়ির যন্ত্রাংশ সংযোজনের কারখানা (অটোমোবাইল অ্যাসেম্বলিং প্ল্যান্ট) স্থাপন করবে জাপানি একটি প্রতিষ্ঠান। কানতোকু কর্পোরেশন নামে প্রতিষ্ঠানটির প্রতিনিধি বৃহস্পতিবার চট্টগ্রাম চেম্বার নেতাদের সঙ্গে দেখা করে এই তথ্য জানান। প্রতিষ্ঠানটির প্রতিনিধি জুন মাতসুমোতো সাংবাদিকদের বলেন, সাশ্রয়ী ও সহজলভ্য মানবসম্পদ এবং কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে তারা চট্টগ্রামকে বেছে নিয়েছেন। তিনি বৈঠকে জানান, জাপানের সাইতামা নগরী ভিত্তিক কানতোকু কর্পোরেশন বাণিজ্যিকভাবে গাড়ি, ট্রাক এবং বিভিন্ন যন্ত্রপাতি রপ্তানি করে বছরে ৭৫০ কোটি টাকা আয় করে। বৈঠকে চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহ-সভাপতি মাহবুবুল আলম বাংলাদেশে দীর্ঘদিন ধরে জাপানি সহযোগিতার কথা স্মরণ করেন। চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ, মোহাম্মদ শাহিন আলম, অহীদ সিরাজ চৌধুরী, মোরশেদ আরিফ চৌধুরী বৈঠকে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৮২৫ ঘ.