২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে আসছে ওয়ালটনের স্মার্টফোন

বাজারে আসছে ওয়ালটনের স্মার্টফোন অ্যান্ড্রয়েড প্রিমো যাতে থাকছে তৃতীয় প্রজম্মের প্রায় সব সুবিধা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2012, 01:40 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজারে আসছে ওয়ালটনের স্মার্টফোন অ্যান্ড্রয়েড প্রিমো যাতে থাকছে তৃতীয় প্রজম্মের প্রায় সব সুবিধা। ওয়ালটন মোবাইল ফোনের প্রধান বিপণন কর্মকর্তা এসএম রেজওয়ান আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নতুন প্রজন্মের ব্যবহারকারীদের চাহিদা বিবেচনায় নিয়ে এই হ্যান্ডসেটটি আকর্ষণীয়ভাবে ডিজাইন করা হয়েছে।” আগামী কয়েক দিনের মধ্যেই ওয়ালটনের এই স্মার্টফোন ওয়ালটন প্লাজা ও পরিবেশকদের মাধ্যমে সারাদেশে পাওয়া যাবে বলে জানান তিনি। তিনি জানান, নতুন স্মার্টফোনে একসঙ্গে দুটি সিম ব্যবহারের করা যাবে। এতে আছে মোশন, গ্রাভিটি, লাইট ও প্রক্সিমিটি সেনসর। কোয়ালকম ১ গিগাহার্টজ প্রসেসর সংযুক্ত এ ফোনে ৩২ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। ওয়ালটনের গবেষণা ও উন্নয়ন শাখার প্রকৌশলী নাশিদ আনজুম জানান, “ওয়ালটন স্মার্ট ফোনে আছে তিন দশমিক ৫ ইঞ্চির ডিসপ্লে।” নতুন এই স্মার্টফোনের দাম সব শ্রেণীর ক্রেতার নাগালের মধ্যে থাকবে বলে তিনি দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এইচএএইচ/এসইউ/১৯৩৬ ঘ.