২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ট্রানজিটের সুবিধা জনগণকে জানানো উচিত'

ট্রানজিটের সুবিধা জনসম্মুখে প্রকাশ এবং এক্ষেত্রে অংশীদারদের সমান লাভের সুযোগ রাখা উচিত বলে মনে করেন সিপিডির নির্বাহী পরিচালক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2011, 06:04 PM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রানজিটের সুবিধা জনসম্মুখে প্রকাশ এবং এক্ষেত্রে অংশীদারদের সমান লাভের সুযোগ রাখা উচিত বলে মনে করেন সিপিডির নির্বাহী পরিচালক। বৃহস্পতিবার এক সেমিনারে সেন্টারে ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ট্রানজিটের সুবিধা জনসমক্ষে প্রকাশ করা উচিত। "আমার ট্রানজিট দেব, তবে এক্ষেত্রে সবাইকে লাভবান হতে হবে।" ট্রানজিটের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টিতে গুরুত্ব দিতেও আহ্বান জানানো হয় সেমিনারে। রাজধীনার একটি হোটেলে আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে অগ্রগতি ও উন্নয়ন বিষয়ক এ সেমিনার হয়। ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের আগামী সেপ্টেম্বরের বাংলাদেশ সফরে ট্রানজিট বিষয়ে কয়েকটি প্রটোকল স্বাক্ষর হতে পারে বলে স