২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজার কার্যকরে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান সেমিনারে

কার্যকর ও গতিশীল পুঁজিবাজার গড়তে এসইসি'র পাশাপাশি বাজার সংশ্লিষ্ট সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে এক সেমিনারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2011, 02:23 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কার্যকর ও গতিশীল পুঁজিবাজার গড়তে এসইসি'র পাশাপাশি বাজার সংশ্লিষ্ট সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে এক সেমিনারে। অর্থমন্ত্রণালয়ের প্রভাবমুক্ত স্বাধীন ও দক্ষ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গঠনে বিধিবিধানগুলো আধুনিক, অবকাঠামো পরিবর্তন ও জনবল দক্ষ করার ওপর গুরুত্ব দেন বক্তারা। শনিবার রাজধানীর একটি অভিজাত হোটেলের আলোচনায় সভায় বক্তারা এ কথা বলেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে 'ক্যাপিটাল মার্কেট রিফর্মস ইন বাংলাদেশ : ডিমান্ড অ্যান্ড সাপ্লাই সাইড কন্সট্রাইন্টস' শিরোনামের সেমিনারে এ কথা বলেন বক্তারা। সেমিনারে ডিএসই সভাপতি শাকিল রিজভী, জ্যেষ্ঠ সহ-সভাপতি আহসানুল ইসলাম টিটো চাটার্ড একাউন্টটেন্ড আদিব এইচ খান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী আরিফ খান, বিজিএমইএ সভাপতি সাফিউল ইসলাম মহিউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহমুদ ওসমান ইমাম, সিপিডির জ্যেষ্ঠ গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম, বিদেশি বিনিয়োগ প্রতিষ্ঠানের কর্মকর্তা মনিরুল আহসান, রহিম আফরোজের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিম ও দুটি বিদেশি অর্থনৈতিক প্রতিষ্ঠানের কর্মকর্তা জাকিউল্লাহ সাইদ মুন্সী, আকবর হাকিম প্রমুখ। 'নির্বিশেষে বাজার অতিমূল্যায়িত হয়েছিলো' সেমিনারে প্রথম পর্বে 'ডিমান্ড সাইট কন্সট্রেইন্টস' শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সালাউদ্দিন আহম্মেদ খান। তিনি পুঁজিবাজারের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের চাহিদা ও সমস্যা তুলে ধরেন। দ্বিতীয় পর্বে ডিসিসিআই পরিচালক ওয়াকার আহমেদ চৌধুরী 'সাপ্লাই সাইড কন্সট্রেইন্টস' শিরোনামে আরেকটি প্রবন্ধ উপস্থাপন করেন। তারা বলেন, ভালো ও যথেষ্ট শেয়ারের অভাবে ভালো খারাপ নির্বিশেষে বাজার অতিমূল্যায়িত হয়ে উঠেছিল। চাহিদা ও যোগানের ভারসাম্য ঠিক থাকলে এই ঘটনা ঘটবে না। আলোচনায় বাংলাদেশের পুঁজিবাজারের বিভিন্ন সমস্যা সম্পর্কে বক্তারা বলেন, বাংলাদেশের পুঁজিবাজারের মুল কতৃপক্ষ সিকিউটরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ স্বাধীন নয়। তাদের নীতি নির্ধারণী কোনো সিদ্ধান্ত নিতে হলে অর্থমন্ত্রণালয়ের অনুমতি দরকার হয়। কিন্তু একটি কার্যকর রেগুলেটরি বডি হতে হলে এসইসির স্বাধীনতা থাকতে হবে। সরকার বাজারে যখন তখন হস্তক্ষেপ বাজারের জন্য ভালো নয়। সা