২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ফোর্সড সেল' না করার অনুরোধ এসইসির

মানবিক বিবেচনায় মার্চেন্ট ব্যাংকগুলোকে 'ফোর্সড সেল' না করার অনুরোধ জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2011, 01:07 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবিক বিবেচনায় মার্চেন্ট ব্যাংকগুলোকে 'ফোর্সড সেল' না করার অনুরোধ জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। মঙ্গলবার সকালে এসইসির সঙ্গে দেখা করেন মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন নেতারা। এ সময় এসইসি এই অনুরোধ জানায়। মার্জিন লোনে কেনা শেয়ারের দাম ঋণসীমায় নেমে এলে ঋণদাতা প্রতিষ্ঠান সেগুলো বিক্রি করে নিজেদের টাকা আদায় করে নেয়- এ প্রক্রিয়াই ফোর্সড সেল বা ট্রিগার সেল নামে পরিচিত। এরই মধ্যে এই প্রক্রিয়া বন্ধ করার জন্যে অর্থমন্ত্রী আহ্বান জানিয়েছেন। এসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, মানবিক বিবেচনায় মার্চেন্ট ব্যাংকগুলোকে ফোর্সড সেল না করার জন্যে আমরা অনুরোধ জানিয়েছি। বৈঠকে অন্যদের মধ্যে এসইসির নতুন চেয়ারম্যান ড. খায়রুল হোসেন, সদস্য হেলাল উদ্দিন নিজামী, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/পিডি/১৯০২ ঘ.