ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের খোলা বাজারে বিক্রি (ওএমএস) কর্মসূচির আওতায় ঢাকায় সোমবার থেকে ক্রেতারা আটা কিনতে পারবেন।
রোববার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, একজন ক্রেতা ২০ টাকা কেজি দরে এক সঙ্গে তিন থেকে পাঁচ কেজি আটা কিনতে পারবেন। খোলা বাজারে চাল বিক্রি কর্মসূচিতে যেসব ডিলার ট্রাকে করে চাল বিক্রি করছেন, তারাই এ আটা বিক্রি করবেন। ঢাকা শহরে ৯০টি ট্রাকে করে এ আটা বিক্রি করা হবে।
লাইনে দাঁড়িয়ে ক্রেতারা আটা অথবা চাল অথবা দুটো পণ্যই একসঙ্গে কিনতে পারবেন বলে মন্ত্রণালয় জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/১৯১৫ ঘ.
bdnews24