ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের প্রথম দিনে সূচক যোগ হলেও দ্বিতীয় দিনে এসে ব্যাপক দরপতন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। সূচক প্রায় ৩০০ পয়েন্ট কমেছে। অধিকাংশ শেয়ারের দাম কমলেও বেড়েছে লেনদেন।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের একেবারে শুরুতে সূচক কিছুটা পড়ে গেলেও এরপরই তা বাড়তে থাকে। তবে এরপর তা কমতে কমতে দিনের দুপুর ২টার দিকে ৩২৭ পয়েন্ট কমে যায়। শেষ দিকে এসে কিছুটা উঠে সূচক।
দিনশেষে সাধারণ সূচক দাঁড়িয়েছে ৬২৬২ দশমিক ৬৯, যা দিনের শুরুর চেয়ে ২৯৩ পয়েন্ট বা ৪ দশমিক ৪৮ শতাংশ কম।
মেট ১ হাজার ২২৪ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে।
লেনদেন হওয়া ২৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দামই কমেছে, বেড়েছে ২৭টির। ৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৫৩০ ঘ.
bdnews24