২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক দিন পর আবার চাঙা পুঁজিবাজার

উঠানামার মধ্য দিয়ে লেনদেন শুরু হলেও সূচক যোগ করার মধ্য দিয়েই শেষ হয়েছে সোমবার পুঁজিবাজারে লেনদেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2011, 07:51 AM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উঠানামার মধ্য দিয়ে লেনদেন শুরু হলেও সূচক যোগ করার মধ্য দিয়েই শেষ হয়েছে সোমবার পুঁজিবাজারে লেনদেন। দেশের দুই পুঁজিবাজারেই বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। আরো মূল্যবৃদ্ধির সম্ভাবনায় দুপুরের পর অবশ্য অনেক প্রতিষ্ঠানের শেয়ার বিক্রেতাহীন হয়ে পড়ে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৩৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১২টির। দিনশেষে ডিএসইতে সাধারণ সূচক যোগ হয়েছে ২৭৮ পয়েন্ট। গতদিনের তুলনায় ৫.১৫ শতাংশ বেড়ে সাধারণ সূচক দাঁড়িয়েছে ৬৪৫৭ পয়েন্ট। সারাদিনে ডিএসইতে ১ হাজার ৫৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। রোববার ডিএসইতে দরপতন ঘটলে ১৫৮টি প্রতিষ্ঠানের কোনো ক্রেতা ছিলো না। ঠিক উল্টোভাবে, সোমবার বাজার ঘুরে দাঁড়ালে দুপুরের পর ১৫২টি প্রতিষ্ঠানের বিক্রেতা পাওয়া যায়নি। সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেডে বিনিয়োগকারী মোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশ ফান্ড নিয়ে একটি মিথ্যা গুজবের কারণে রোববার কম দামে শেয়ার বিক্রি করে দিয়েছিলাম। কিন্তু পরে সেটি ভুল ছিলো বলে জানতে পারি।" সোমবার আবার বিনিয়োগ করে আগের দিনের ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তিনি। ৫ হাজার কোটি টাকার আইসিবি ফান্ড নিয়ে অনিশ্চয়তার খবর স