ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় দিনের লেনদেনও শেষ হলো দরপতনের মধ্য দিয়ে।
সোমবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক দুশ ৬০ দশমিক ২৬ পয়েন্ট কমে দাঁড়ায় পাঁচ হাজার দুশ তিন পয়েন্ট। এদিন লেনদেন হয় মোট চারশ ৮৯ কোটি ৪১ লাখ টাকার শেয়ার।
লেনদেন হওয়া দুশ ৫২টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৩০টির, কমেছে দুশ ১৩টির। দাম অপরিবর্তিত ছিলো ৯টি প্রতিষ্ঠানের শেয়ারের।
বেলা ১১টায় লেনদেন শুরুর পর প্রথম ঘণ্টায় সূচক কমে দুশ ৩১ দশমিক ৯০ পয়েন্ট বা চার দশমিক ২৪ শতাংশ।
বেলা ২টা ১১ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক দুশ ৭০ দশমিক ৭৫ পয়েন্ট কমে দাঁড়ায় পাঁচ হাজার একশ ৯২ পয়েন্ট। এ সময় পর্যন্ত লেনদেন হয় তিনশ ৭২ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার।
এ অবস্থায় ডিএসই'র সামনে কয়েকশ বিনিয়োগকারী অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকায় বেলা ১টা থেকে ২টা পর্যন্ত মতিঝিল শাপলা চত্ত্বর থেকে রামকৃষ্ণ মিশন পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল।
বিনিয়োগকারীরা জানান, তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে মঙ্গলবার প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিতে যাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/পিডি/১৫২৫ ঘ.
bdnews24