২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ই-বাণিজ্য চালুর বিকল্প নেই: গভর্নর

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, ওয়েবভিত্তিক ই-বাণিজ্য চালুর বিকল্প নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2011, 01:33 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, ওয়েবভিত্তিক ই-বাণিজ্য চালুর বিকল্প নেই। গভর্নরের মতে, বাংলাদেশ এখন আর ৫৬ হাজার বর্গমাইলে সীমাবদ্ধ নেই। আমাদের পণ্যের যেমন বিদেশি ক্রেতা আছে পাশাপাশি বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশিরা আমাদের পণ্য পেতে চান। এ তিনি কারণে ই-বাণিজ্য চালুর পক্ষে। চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মঙ্গলবার দুই দিনব্যাপী এসএমই মেলার উদ্বোধনে এ কথা বলেন আতিউর। আতিউর জানান, গত বছর এ খাতে বিতরণের জন্য ব্যাংকগুলোর লক্ষ্যমাত্রার ১৪০ শতাংশ অর্জিত হয়েছে। মোট লক্ষ্যমাত্রা ছিল ৩৮ হাজার কোটি টাকা। বিতরণ করা হয়েছে ৫৩ হাজার ৪৫৪ কোটি টাকা। তিনি বলেন, "আপাতদৃষ্টিতে বাংলাদেশকে বিশৃঙ্খল মনে হলেও ভেতরে ভেতরে একটি সুশৃঙ্খল বাংলাদেশ গড়ে উঠছে। এ গল্প মূলত ক্ষুদ্র, মাঝারি ও সফল উদ্যোক্তাদের সাফল্যের গল্প।" "যে খাতে ঋণ দেওয়া হচ্ছে সে খাতে যথাযথভাবে ব্যবহৃত হচ্ছে কি না তা নজরে রাখতে হবে," বলেন গভর্নর। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আফতাব উল ইসলাম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ এবং অগ্রণী ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার বজলুল হক। মেলায় ২৯টি ব্যাংক ও তিনটি আর্থিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংক তাদের গ্রাহকদের মধ্যে মোট চার কোটি ১৯ লাখ টাকার এসএমই ঋণের চেক হস্তান্তর করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমইউএস/পিডি/১৯৩০ ঘ.