ঢাকা, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাধারণ সূচকের উঠানামার মধ্য দিয়ে ঢাকার পুঁজিবাজারে লেনদেন চলছে।
মঙ্গলবার উত্থানের পর বুধবার দিনের শুরুতে সাধারণ সূচক বেড়ে যায়। তবে এরপরই তা পড়তে শুরু করে। পরেই আবার তা বাড়তে থাকে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুপুর ১২টা ২২ মিনিটে সাধারণ সূচক ৬৮৮৫ দশমিক ৩৩ এ অবস্থান করছিলো, যা দিনের শুরুর চেয়ে ৬২ পয়েন্ট বেশি।
ওই সময় পর্যন্ত ২৭২ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। লেনদেন হওয়া ১৫৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৭১টির। ১১টি শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
মঙ্গলবার দিন শেষে ডিএসই-তে ৩৪৫ দশমিক ৩২ পয়েন্ট বেড়েছিলো। তবে দিনের শুরুতে সূচক পতনে বিক্ষোভ করে বিনিয়োগকারীরা। ওই সময় পুলিশ তাদের লাঠিপেটা করে। আটক করা হয় দুজনকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এমআই/১২৩০ ঘ.
bdnews24