২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সিনথেটিক ফাইবার কারখানা করবে জাপান

চট্টগ্রামে একটি সিনথেটিক ফাইবার কারখানা স্থাপন করবে জাপান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2011, 02:32 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে একটি সিনথেটিক ফাইবার কারখানা স্থাপন করবে জাপান। জাপানি প্রতিষ্ঠান 'সাইটো ফাইবার কোম্পানি লিমিটেড' এ কারখানা স্থাপন করবে। চট্টগ্রাম চেম্বার এ কারখানা স্থাপনে সব ধরনের সহযোগিতা করবে। মঙ্গলবার চট্টগ্রাম চেম্বার নেতাদের সঙ্গে আলাপে সাইটো ফাইবার কোম্পানির সভাপতি কেনশি সাইটো এ তথ্য জানান। এ কারখানায় পাঁচশ বাংলাদেশির কর্মসংস্থান হবে বলে কেনশি জানান। এসময় চেম্বার নেতাদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আলম ছাড়াও সহ-সভাপতি নুরুন নেওয়াজ সেলিম, পরিচালক এস এম মাহবুবুল ইসলাম, জহিরুল ইসলাম চৌধুরী, অহিদ সিরাজ চৌধুরী এবং সাইটো কোম্পানির হিরোমি ইয়াসুই উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/পিডি/২০২১ ঘ.