২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে 'কম দামে' চাল দেবে ভারত

বাংলাদেশের কাছে আন্তর্জাতিক বাজারের চেয়ে কম দামে তিন লাখ টন চাল বিক্রি করবে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2011, 12:33 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের কাছে আন্তর্জাতিক বাজারের চেয়ে কম দামে তিন লাখ টন চাল বিক্রি করবে ভারত। ভুটানের থিম্পুতে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) মন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে এক দ্বিপক্ষীয় বৈঠকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণা এক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে এ কথা জানান। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই নেতার মধ্যে আঞ্চলিক ও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এসএম কৃষ্ণা বৈঠকে দীপু মনিকে বলেন, বাংলাদেশ আন্তর্জতিক বাজারের চেয়ে কম দামেই ভারতের কাছ থেকে চাল পাবে। বাংলাদেশ চাইলে ১২ হাজার টন চিনি রপ্তানি করতেও প্রস্তুত আছে ভারত। সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে বাংলাদেশের নাগরিক হত্যা বন্ধ করতেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আশ্বস্ত করেন কৃষ্ণা। সার্ক গণতন্ত্র সনদের খসড়া অনুমোনের জন্য সার্ক পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের সুপারিশগুলোর বিষয়েও সন্তোষ প্রকাশ করেন উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী। সাউথ এশিয়া ফোরাম প্রতিষ্ঠাসহ সাউথ এশিয়া ইউনিভার্সিটিকে পুরোপুরি কার্যকর করার জন্য সচিবদের নিয়ে গঠিত সার্ক স্থায়ী কমিটির সুপারিশের ব্যাপারেও সমর্থন জানান তারা। বৈঠকে দীপু মনি শুষ্ক মৌসুমে গঙ্গায় পানির প্রবাহ বাড়ানোর প্রস্তাব তুলে ধরাসহ ভুটানের জলবিদ্যুৎ প্রকল্প থেকে বিদ্যুৎ আমদানির লক্ষ্যে যৌথ প্রকল্পের বিষয়েও আগ্রহ প্রকাশ করেন। তিনি ত্রিপুরার পালাতানা বিদ্যুৎ প্রকল্প থেকে বাংলাদেশের কাছে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ বিক্রির বিষয়েও দিল্লি