২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ডিজিটাল আইসিটি মেলা শুরু

রাজধানীতে আট দিনব্যাপী ‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১১’ শুরু হয়েছে। চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2011, 04:36 PM

Updated : 24 Aug 2022, 05:25 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে আট দিনব্যাপী ‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১১’ শুরু হয়েছে। চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। সোমবার এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টারে এ মেলার উদ্বোধন করেন বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ । চতুর্থবারের মতো আয়োজিত এ মেলার এবারের প্রতিপাদ্য ‘গো গ্রিন উইদ আইসিটি’। মেলায় প্রায় ৫০০টি আইটি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এতে বিশেষ আয়োজন হিসেবে থাকছে-আইসিটি নিয়ে সেমিনার, বির্তক প্রতিযোগিতা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় ঢোকার জন্য টিকিটের মূল্য ধরা হয়েছে ১০টাকা। তবে ছাত্র-ছাত্রীদের জন্য টিকিটের প্রয়োজন হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসইউ/২২২৯ ঘ.