২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য বাড়াতে সড়ক উন্নয়ন চায় মিজোরাম

দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রসারে সীমান্তবর্তী এলাকার সড়ক উন্নয়নের জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে ভারতের মিজোরাম রাজ্য সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2011, 04:29 PM

Updated : 24 Aug 2022, 05:20 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রসারে সীমান্তবর্তী এলাকার সড়ক উন্নয়নের জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে ভারতের মিজোরাম রাজ্য সরকার। বৃহস্পতিবার বাংলাদেশের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী পু লালথানহাওলা এ আহ্বান জানান বলে ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে। বাংলাদেশের ওই প্রতিনিধি দলে নেতৃত্ব দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার। আন্তঃযোগাযোগ স্থাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে যোগাযোগ ব্যবস্থার উন্নত করার প্রয়াস চালাচ্ছে মিজোরাম। বাংলাদেশের প্রতিও অনুরোধ, সীমান্তবর্তী সড়ক যেন উন্নত করা হয়। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পার্বত্য সীমান্তের ওপারের রাজ্য মিজোরামের মুখ্যমন্ত্রী লালথানহাওলা গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বাংলাদেশ সফর করে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/২২১৭ ঘ.