২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জানুয়ারিতে পুঁজিবাজারে আসছে সাবমেরিন কেবল

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) আগামী জানুয়ারিতে পুঁজিবাজারে আসছে বলে জানিয়েছেন কোম্পানির চেয়ারম্যান এবং ডাক ও টেলিযোগাযোগ সচিব সুনীল কান্তি বোস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2011, 11:10 AM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) আগামী জানুয়ারিতে পুঁজিবাজারে আসছে বলে জানিয়েছেন কোম্পানির চেয়ারম্যান এবং ডাক ও টেলিযোগাযোগ সচিব সুনীল কান্তি বোস। বুধবার মঙ্গলবার টেলিযোগাযোগ ভবনে এক সংবাদ সম্মেলনে সুনীল কান্তি বোস বলেন, “কোম্পানির প্রসপেক্টাস ইতোমধ্যে এসইসিতে জমা দেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরে তা অনুমোদন পাবে বলে আশা করি।” ডিসেম্বরে অনুমোদন পাওয়া গেলে জানুয়ারিতে পুঁজিবাজারে লেনদেন শুরু হবে বলে তিনি জানান। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) জমা দেওয়া প্রসপেক্টাস থেকে জানা যায়, টেলিযোগাযোগ খাতের সাবমেরিন কেবল ৩ কোটি ১০ লাখ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১০৮ কোটি ৫০ লাখ টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে ২৫ টাকা প্রিমিয়ামসহ ইস্যু মূল্য ধরা হয়েছে ৩৫ টাকা। ইস্যু ম্যানেজার হিসেবে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট। ২০০৮ সালের পহেলা জুলাই পাবলিক লিমিডেট কোম্পানি হিসেবে যাত্রা শুরু করা বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা। কোম্পানিটি ব্যবসায়িক কার্যক্রম শুরুর পর থেকেই উল্লে¬খযোগ্য সাফল্য অর্জন করছে জানিয়ে সুনীল কান্তি বোস বলেন, বিএসসিসিএল ২০০৮-০৯ অর্থবছরে ১১ কোটি ৫০ লাখ, ২০০৯-১০ অর্থবছরে ৩৪ কোটি ৫০ লাখ এবং ২০১০-১১ অর্থবছরে ৫৪ কোটি ৫০ লাখ টাকা নিট মুনাফা করে। প্রসপেক্টাস থেকে জানা যায়, সাবমেরিন কেবলের জুন ২০১১ সমাপনী বছরে ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪৯ পয়সা। শেয়ার প্রতি সম্পদমূল্য রয়েছে ১৭ টাকা ৫৭ পয়সা। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. মনোয়ার হোসেন জানান, স¤প্রতি বাৎসরিক মূল্যায়নে ক্রেডিট রেটিং ইনফরমেশন সার্ভিস লিমিটেড (সিআরআইএসএল) থেকে বিএসসিসিএল সর্বোচ্চ ক্রেডিট রেটিং অর্জন করে। শতভাগ সরকারি মালিকাধীন কোম্পানির মধ্যে বিএসসিসিএলই প্রথম এই সাফল্য অর্জন করেছে। সিআরআইএসএল-এর চেয়ারম্যান মোজাফফর আহমেদ বলেন, কোম্পানিটি শক্ত অর্থনৈতিক অবস্থায় রয়েছে। সরকারের লাভজনক প্রতিষ্ঠান হিসেবে এ কোম্পানির শেয়ার কিনে বিনোয়োগকারীরা লাভবান হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/এসএইচএ/আরবি/এসইউ/১৮০৭ ঘ.