২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্দা মোকাবিলায় ব্যাংকারদের প্রস্তুত থাকার আহ্বান গভর্নরের

বিশ্ব অর্থনীতি দ্বিতীয়বারের মতো মন্দা পরিস্থিতি দিকে এগুচ্ছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। এ পরিস্থিতি মোকাবেলার জন্য কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2011, 01:06 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব অর্থনীতি দ্বিতীয়বারের মতো মন্দা পরিস্থিতি দিকে এগুচ্ছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। এ পরিস্থিতি মোকাবেলার জন্য কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার ব্যাংকের দশ কর্মকতাকে পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। কেন্দ্রীয় ব্যাংক প্রধান মনে করেন, সা¤প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংক বৈশ্বিক মন্দা ও মন্দা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংক অর্থনীতির অভ্যন্তরীণ শক্তিকে বেগবান করার জন্যে একদিকে আর্থিক স্থিতিশীলতা রক্ষার জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন এবং উচ্চতর প্রবৃদ্ধি সহায়ক কমূসূচি বাস্তবায়ন করছে। অপরদিকে সর্বোচ্চ দক্ষতার সাথে ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে দেশের আর্থিক খাতকে অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ করে গড়ে তুলতে ডিজিটাইজেশন প্রক্রিয়াকে ত্বরান্বিত করছে।” আর এ কাজে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা দাািয়ত্বশীল ভূমিকা পালন করেছে বলে জানান আতিউর। কর্মকর্তাদের উদ্দেশ্যে গভর্নর বলেন, “আপনারা জানেন, বৈশ্বিক অর্থনীতি দ্বিতীয়বারের মতো মন্দা পরিস্থিতির দিকে এগুচ্ছে। ফলে, ব্যাংকিং খাতের নীতি নির্ধারক এবং তদারককারী সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সামনে বৈশ্বিক মন্দার ছোঁয়া থেকে আমাদের অর্থনীতিকে রক্ষা এবং জনমনে আস্থা অক্ষুন্ন রাখার একটি বিরাট চ্যালেঞ্জ দেখা দিয়েছে।” মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক রিকগনিশন এন্ড রিওয়ার্ড পলিসি, ২০০৫ এর আওতায় ২০০৯ ও ২০১০ সালের জন্য দশ জন কর্মকর্তাকে পুুরস্কৃত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসইউ/১৯০০ ঘ.