ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংকের চার জেলার শাখা আগামী শুক্রবার খোলা থাকবে।
ঈদুল আজহায় পোশাক শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের সুবিধায় আগামী সরকারি ছুটির দিনও (৪ নভেম্বর) এ শাখাগুলো খোলা রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
যেসব স্থানে ব্যাংকের শাখাগুলো খোলা থাকবে সেগুলো হলো ঢাকা ও চট্টগ্রাম মহানগরী, সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ।
সোমবার কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে এ কথা বলা হয়। সার্কুলারটি সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ইব্রাহিম ভূঁইয়া স্বাক্ষরিত 'আসন্ন পবিত্র ঈদুর আযহার প্রাক্কালে গার্মেন্টস শিল্প সেক্টরের জন্য ব্যাংকিং সার্ভিস স¤প্রসারণ'- শিরোনামের সার্কুলারে বলা হয়, ওই সব স্থানের বাণিজ্যিক ব্যাংকের পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা সাপেক্ষে খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্যাংকিং লেনদেনের সময়সূচি ব্যাংকগুলো নিজেরাই নির্ধারণ করতে পারবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/১৯১৬ ঘ.
bdnews24