ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যান্ত্রিক ক্রটির কারণে শনিবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, ত্র"টি সারিয়ে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হতে ৪-৫ দিন সময় লাগতে পারে।
আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক ওসমান গণি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইউরিয়া প্লান্টের হাই-প্রেসার কার্বোনেট কনডেনসারে লিকেজের কারণে শনিবার সকাল ৭টার দিকে কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে।
তিনি বলেন, নিজস্ব প্রকৌশলীরা ত্র"টি মেরামতের চেষ্টা করছেন। পুনরায় উৎপাদনে যেতে ৪-৫ দিন সময় লাগতে পারে।
দেশের অন্যতম বৃহৎ এ সার কারখানা প্রতিদিন এক হাজার ছয়শ' মেট্রিক টন ইউরিয়া উৎপাদনে সক্ষম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২২৪ ঘ.
bdnews24