২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনা

জাতীয় সংসদে দিনের কর্মসূচি অনুযায়ী বাজেটের ওপর সাধারণ আলোচনা হচ্ছে। অধিবেশন মঙ্গলবার সকাল ১১টায় শুরু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2010, 05:58 AM

Updated : 25 Aug 2022, 01:02 PM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদে দিনের কর্মসূচি অনুযায়ী বাজেটের ওপর সাধারণ আলোচনা হচ্ছে। অধিবেশন মঙ্গলবার সকাল ১১টায় শুরু হয়। ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে দিনের কর্মসূচিতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়। পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল- ২০১০ সর্ম্পকে পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি অলি আহমেদ সংসদে উপস্থাপন করেন। মঙ্গলবার দিনের কর্মসূচিতে সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকরকরণ ও কয়েকটি আইন সংশোধনকল্পে আনীত অর্থ বিল-২০১০ পাস হওয়ার কথা রয়েছে। সংসদে বাজেট অধিবেশন শুরু হয় ২ জুন। ১০ জুন অর্থমন্ত্রী জাতীয় বাজেট পেশ করেন। বাজেট অধিবেশনের শুরু থেকে এ পর্যন্ত বিএনপি'র সংসদ সদস্যরা একদিন সংসদে আসেন। এরপর থেকে তারা অনুপস্থিত রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১১৫৫ ঘ.