২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্ব আদায় বেশি হলেও 'কালো' টাকা সাদা কম

রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ছাড়ালেও অপ্রদর্শিত অর্থ বৈধ করায় এখন পর্যন্ত সাড়া পায়নি এনবিআর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2010, 09:32 AM

Updated : 24 Aug 2022, 08:54 PM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছরের প্রথম নয় মাসে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে এ সময়ে অপ্রদর্শিত আয় সাদা করার সুযোগে সাড়া মেলেনি। এনবিআর চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান, অর্থবছরের জুলাই-মার্চ পর্যন্ত ৪১ হাজার ৪৭৪ কোটি ৮৮ লাখ টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৪১ হাজার ৬৪৮ কোটি ২৩ লাখ টাকা। গত অর্থবছরে একই সময়ে রাজস্ব আদায়ের পরিমাণ ছিলো ৩৫ হাজার ২০৩ কোটি ৩৪ লাখ টাকা। প্রথম নয় মাসে প্রবৃদ্ধি হয়েছে ১৮ দশমিক ৩১ শতাংশ। এ সময়ে আমদানি রাজস্ব, মূল্য সংযোজন কর (মুসক) ও আয়কর আদায়ে প্রবৃদ্ধি হয়েছে। এ সময়ে স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন কর আদায় হয়েছে ১৫ হাজার ২০১ কোটি ৩৪ লাখ টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১ দশমিক ৮২ শতাংশ বেশি। আয়কর আদায় হয়েছে ৯ হাজার ৮২০ কোটি ৩ লাখ টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২ দশমিক ২০ শতাংশ বেশি। মুসকে প্রবৃদ্ধি ২৫ দশমিক ৬৬ ও আয়করে প্রবৃদ্ধি ২০ দশমিক ১০ শতাংশ। আমদানি পর্যায়ে রাজস্ব আদায়ে ১১ দশমিক ৮৪ শতাংশ প্রবৃদ্ধি হলেও লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। ১৬ হাজার ৩৪২ কোটি টাকার আমদানি পর্যায়ে রাজস্ব আদায় হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১ দশমিক ৪৬ শতাংশ কম। "বিশ্ব মন্দার প্রভাবে আমদানি কম হওয়ায় এ ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জন করা যায়নি", বলেন এনবিআর চেয়ারম্যান। অন্যান্য করের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। ২৮৪ কোটি ১৫ লাখ টাকার অন্যান্য কর আদায় হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৯ দশমিক ২২ শতাংশ কম। নাসিরউদ্দিন বলেন, "ভ্রমণ কর এক তৃতীয়াংশ কমায় অন্যান্য কর কমেছে।" তবে অর্থবছর শেষে ৬১ হাজার কোটি টাকার রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে বলে আশাবাদী তিনি। এদিকে চলতি অর্থবছরের প্রথম নয় মাসে চারটি খাতে ৪৭ কোটি ২০ লাখ 'কালো' টাকা সাদা হয়েছে বলে এনবিআর কর্মকর্তারা জানিয়েছেন। ৫৩ জনের টাকা সাদা করার এ পরিমাণকে 'খুব সামান্য' বলে মনে করছেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, "এখনও ৩০ জুন পর্যন্ত সময় আছে। এরমধ্যে হয়তো আরো অপ্রদর্শিত আয় বৈধ হবে।" এনবিআরের দেওয়া তথ্যানুযায়ী, সবচেয়ে বেশি টাকা সাদা হয়েছে পুঁজিবাজারে। এ খাতে ১৬ জন ১৭ কোটি ৮ লাখ ৭৪ হাজার কোটি টাকা সাদা করেছেন। নতুন শিল্প স্থাপন ও ভৌত অবকাঠামো বিনিয়োগ খাতে কালো টাকা সাদা করেছেন ৬ জন। এর পরিমাণ ১৩ কোটি ৫০ লাখ ৮২ হাজার ৪৯২ কোটি টাকা। পুরাতন শিল্পের মেরামত, আধুনিকায়ন ও স