২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরপতন নিয়ে ডিএসইর সামনে গোলযোগ

শেয়ারের দরপতনের খবরে রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে গোলযোগ সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2010, 07:22 AM

Updated : 25 Aug 2022, 07:46 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারের দরপতনের খবরে রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে গোলযোগ সৃষ্টি হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে ব্যবসায়ীরা রাস্তায় চেয়ার-টেবিল ফেলে তাতে আগুন ধরিয়ে দেয়। এতে রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক লিটন হায়দার জানান, সেখানে পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের ধাওয়া পাল্টা-ধাওয়া হচ্ছে। বন্ধ করে দেওয়া হয়েছে ডিএসইর প্রধান ফটক। ফটকের সামনে দাঙ্গা পুলিশের পাশাপাশি র‌্যাব মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/কেএমএস/১৩১৯ ঘ.