২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থ্রিজি উপযোগী তরঙ্গ বরাদ্দ চায় এরিকসন

তৃতীয় প্রজন্মের প্রযুক্তির (থ্রিজি) কার্যকারিতা নিশ্চিত করতে সরকারের প্রতি টেলিকম কোম্পানিগুলোকে পর্যাপ্ত তরঙ্গ বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়েছে টেলিকম কোম্পানি এরিকসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2009, 02:35 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৃতীয় প্রজন্মের প্রযুক্তির (থ্রিজি) কার্যকারিতা নিশ্চিত করতে সরকারের প্রতি টেলিকম কোম্পানিগুলোকে পর্যাপ্ত তরঙ্গ বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়েছে টেলিকম কোম্পানি এরিকসন। বুধবার রাজধানীর হোটেল শেরাটনে 'ডিজিটাল বাংলাদেশ: অ্যাকসিলারেটিং ডেভেলপমেন্ট উইথ মোবাইল ব্রডব্যান্ড' শীর্ষক শ্বেতপত্র প্রকাশ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি এ আহ্বান জানায়। সংবাদ সম্মেলনে এরিকসন বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অরুণ বানসাল বলেন, "এ প্রযুক্তি চালুর মাধ্যমে শুধু ব্রডব্যান্ডের মাধ্যমে ইন্টারনেট ব্যবস্থা বাংলাদেশের জনগণের কাছে পৌঁছানো যাবে তা নয় বরং তথ্য প্রযুক্তি ক্ষেত্রে সরকারের 'ভিশন- ২০২১' এর লক্ষ্যে পৌঁছানো অনেক সহজ হবে।" তিনি জানান, বর্তমানে বাংলাদেশে ৬০ লাখ মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশের বাজারে যেসব মোবাইল সেট রয়েছে তার প্রায় পনের শতাংশ থ্রিজি প্রযুক্তি ব্যবহার করতে সক্ষম। থ্রিজি প্রযুক্তি মূলত রেডিও কমিউনিকেশন প্রযুক্তি যা অন্য সব প্রযুক্তির চেয়ে আরো দ্রুত কাজ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএল/এসকে/২০৩৩ঘ.