২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্দা মোকাবেলায় আগামী বাজেটে বিশেষ তহবিল: অর্থমন্ত্রী

বিশ্বমন্দার প্রভাব মোকাবেলায় আগামী ২০০৯-১০ অর্থবছরের বাজেটে একটি বিশেষ তহবিল গঠন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। (বিস্তারিত আসছে)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2009, 09:51 AM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বমন্দার প্রভাব মোকাবেলায় আগামী ২০০৯-১০ অর্থবছরের বাজেটে একটি বিশেষ তহবিল গঠন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোববার দুপুরে ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) নেতৃবৃন্দ সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে মন্দা মোকাবেলায় 'সংকট প্রশমন তহবিল' গঠনের প্রস্তাব করলে তিনি একথা জানান। অর্থমন্ত্রী বলেন, "কী নামে তহবিল (ফান্ড) গঠন করা হবে তা জানি না। এ নামেই ফান্ড গঠন করা হবে কি না তাও জানি না। তবে মন্দা মোকাবেলায় আগামী বাজেটে একটি ফান্ড অবশ্যই থাকবে।" এ প্রসঙ্গে তিনি বলেন, "বিশ্বমন্দার প্রভাব আগামী বছর আমাদের অর্থনীতিতে বেশি পড়বে বলে আমরা ধারণা করছি। এ কারণেই মন্দা মোকাবেলায় নতুন বাজেটে একটি বিশেষ তহবিল থাকবে।" ওই তহবিল থেকে ক্ষতিগ্রস্ত খাতের শিল্প উদ্যোক্তারা কম সুদে ঋণ নিয়ে তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবে বলে জানান তিনি। অর্থমন্ত্রী জানান, আগামী অর্থবছরে বিশ্বব্যাংক ও আইএমএফ'র উন্নয়ন সহায়তা দ্বিগুণ হবে। চলতি ২০০৮-০৯ অর্থবছরে বিশ্বব্যাংক ও আইএমএফ'র কাছ থেকে সব মিলে ৩০০ মিলিয়ন ডলারের (৩০ কোটি ডলার) উন্নয়ন সহায়তা পাওয়া যাবে বলে প্রতিশ্র"তি মিলেছে। আগামী ২০০৯-১০ অর্থবছরে এ সহায়তা বেড়ে ৬০০ মিলিয়ন ডলারে (৬০ কোটি ডলার) দাঁড়াবে বলে জানান মুহিত। এ প্রসঙ্গে তিনি বলেন, ইতোমধ্যেই বিশ্বব্যাংক ও আইএমএফ নতুন অর্থবছরের জন্য ৬০০ মিলিয়ন ডলারের সহায়তা দেবে বলে সরকারের কাছে অঙ্গীকার করেছে। অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এফবিসিসিআই সভাপতি আনিসুল হক । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এজে/এইচএ/১৫৪০ ঘ.