২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্রগতি ধরে রাখতে ডিএসই'র কর্মপরিকল্পনা

দেশের প্রধান ও প্রাচীনতম পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তাদের অগ্রগতির ধারাবাহিকতা রক্ষার লক্ষ্যে পাঁচ বছর মেয়াদী কর্মপরিকল্পনা নিয়েছে। দেশের অর্থনীতি ও শিল্পখাতে জোরালো অবদান রাখার লক্ষ্যে 'ডিএসই ভিশন ২০১৩' নামের এ পরিকল্পনা সম্প্র্রতি কক্সবাজারের সীগাল হোটেলে আয়োজিত এক সম্মেলনে উপস্থাপন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2009, 09:32 AM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ফেব্রুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দেশের প্রধান ও প্রাচীনতম পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তাদের অগ্রগতির ধারাবাহিকতা রক্ষার লক্ষ্যে পাঁচ বছর মেয়াদী কর্মপরিকল্পনা নিয়েছে। দেশের অর্থনীতি ও শিল্পখাতে জোরালো অবদান রাখার লক্ষ্যে 'ডিএসই ভিশন ২০১৩' নামের এ পরিকল্পনা সম্প্র্রতি কক্সবাজারের সীগাল হোটেলে আয়োজিত এক সম্মেলনে উপস্থাপন করা হয়। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এর সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। 'ডিএসই মেম্বারস কনফারেন্স ২০০৯' নামের এ সম্মেলনে পরিকল্পনাটি উপস্থাপন করেন ডিএসই'র প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) এএফএম শরীফুল ইসলাম। পাঁচ বছর মেয়াদী এ কর্মপরিকল্পনায় বাজার মূলধন বর্তমানের ১৩ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৩০ বিলিয়নে উন্নীত করা, জিডিপিতে বাজার মূলধনের অবদান বর্তমান ১৯.৭৪ শতাংশ থেকে ৩৫ শতাংশে উন্নীত করা, দৈনিক গড় দেনদেন ৩০০ কোটি থেকে ২০০০ কোটি টাকায় উন্নীত করা এবং দেশব্যাপী লেনদেন সুবিধা বিস্তৃত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া বুক বিল্ডিং পদ্ধতি চালু করার মাধ্যমে ভাল কোম্পানিকে বাজারে আসতে উৎসাহ যোগানো, ডেরিবেটিবস্ এবং কার্যকরী বন্ড বাজার চালু ও স