২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার বিরুদ্ধে স্থানীয় ব্যবসায়ীরা

ফুলবাড়ীতে খনিতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা আহরণের বিরুদ্ধে অবস্থান ঘোষণা করেছে দিনাজপুর শিল্প ও বণিক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2008, 12:07 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

দিনাজপুর, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফুলবাড়ীতে খনিতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা আহরণের বিরুদ্ধে অবস্থান ঘোষণা করেছে দিনাজপুর শিল্প ও বণিক সমিতি। ব্যবসায়ী নেতারা বলছেন, ফুলবাড়ীবাসীর সঙ্গে আলোচনার ভিত্তিতেই কয়লা উত্তোলনের পদ্ধতি ঠিক করতে হবে। কয়লা উত্তোলনের বিষয়ে এশিয়া এনার্জির প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্যও জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। শনিবার দিনাজপুর চেম্বার ভবনে শিল্প ও বণিক সমিতির ৩৯তম বার্ষিক সাধারণ সভায় সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, "ফুলবাড়ীর জনগণের মতামতকে উপেক্ষা করে কোনোভাবেই উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি বাস্তবায়ন করা যাবে না। মানুষের জীবন এবং রক্তের সাথে বেঈমানি করে যারা এশিয়া এনার্জির পক্ষে দালালি করে চলেছে, তাদেরও ক্ষমা করা হবে না।" তার এ বক্তব্যের সময় সভায় উপস্থিত ব্যবসায়ী প্রতিনিধিরা করতালি দিয়ে এর সঙ্গে সংহতি প্রকাশ করেন। রফিকুল ইসলাম বলেন, "দেশের এবং ফুলবাড়ীর জনগণের স্বার্থ অক্ষুণ