ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোশ্যাল কমপ্লায়েন্সের (সামাজিক দায়বদ্ধতা) শর্ত পূরণে ব্যর্থ কিছু কারখানার তালিকা সরকারকে দিয়েছে বিজিএমইএ। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকারের যে কোনো সিদ্ধান্ত মেনে নেবে পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠনটি।
সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে 'সোশ্যাল কমপ্লায়েন্স ফোরাম ফর আরএমজি' এর নবম বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিজিএমইএ সভাপতি আনোয়ার-উল-আলম পারভেজ।
তিনি বলেন, "সোশ্যাল কমপ্লায়েন্সের শর্ত পূরণ করতে পারেনি এমন কিছু প্রতিষ্ঠানের তালিকা সংগঠনের পক্ষ থেকে মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে। এদের বিষয়ে সরকার যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। আমরা বাধা দেব না। আমাদের মধ্যে যেন কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়।"
আনোয়ার-উল-আলম পারভেজ বলন, "কমপ্ল্যায়েন্সের বিভিন্ন শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় গত ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত দু'শর বেশি প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। গত বছরের রাজনৈতিক অস্থিরতার কারণে প্রয়োজনীয় অর্ডার না পাওয়াও এর পেছনে দায়ি।"
তিনি জানান, অর্ডার কমে যাওয়ার কারণে আরো প্রতিষ্ঠান বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে যারা সাব-কন্ট্রাক্টে কাজ করছে তাদের পক্ষে টিকে থাকা কঠিন হবে।
প্রায় ৯৯ ভাগ পোশাক কারখানায় ন্যূনতম মজুরি দেওয়া হচ্ছে দাবি করে বিজিএমইএ সভাপতি বলেন, "সোশ্যাল কমপ্লায়েন্স পরিস্থিতির বেশ উন্নতি হচ্ছে। ৮৬ ভাগ প্রতিষ্ঠানে শ্রমিকদের নিয়োগপত্র দেওয়া হচ্ছে। ১ আগস্ট থেকে সার্ভিস বুক চালু করা হবে। যেভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন সেভাবেই করা হচ্ছে।"
চট্টগ্রাম ও সাভারের সা
bdnews24