আবদুর রহিম হারমাছি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছরের প্রথম দশ মাসেই প্রবাসীদের পাঠানো অর্থের (রেমিটেন্স) পরিমাণ গত অর্থবছরের মোট পরিমাণকে ছাড়িয়ে গেছে।
বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ২০০৭-০৮ অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে রেমিটেন্স এসেছে ৬৩০ কোটি ডলার। গত ২০০৬-০৭ অর্থবছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল ৪৯০ কোটি ৪৮ লাখ ডলার। গত অর্থবছরের মোট রেমিটেন্স ছিল ৫৯৭ কোটি ৮৫ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের ফোরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের তথ্য অনুয়ায়ী, মার্চ মাসে রেকর্ড ৮০ কোটি ৮৪ লাখ ডলারের রেমিটেন্স এসেছে। আর গত ২৭ এপ্রিল পর্যন্ত এসেছে ৬৪ কোটি ৭৫ লাখ ডলার।
সা
bdnews24