২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম সার্কিট হাউসে আন্তঃমন্ত্রণালয় বৈঠক ১৯ ফেব্র"য়ারি

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা ও বন্দর উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে আগামী ১৯ ফেব্র"য়ারি চট্টগ্রাম সার্কিট হাউসে আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডেকেছে বাণিজ্য মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2008, 12:44 PM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা ও বন্দর উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে আগামী ১৯ ফেব্র"য়ারি চট্টগ্রাম সার্কিট হাউসে আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডেকেছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান রোববার তার কার্যালয়ে চট্টগ্রাম সাংবাদিক ফোরামের (সিজেএফডি) প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এ কথা জানান। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে, তা চিহ্নিত ও দূর করতে কার্যক্রম শুরুর বিষয়ে ওই বৈঠকে আলোচনা হবে বলে জানান উপদেষ্টা। বাণিজ্য উপদেষ্টা বলেন, "বিশ্বের যেসব স্থানে বন্দর রয়েছে, সেসব শহর বিশ্বমানের হয়। কিন্তু চট্টগ্রাম এখনো মফস্বল শহরের মতো রয়ে গেছে। 'বিশ্বমানের বন্দর, বিশ্বমানের নগর' এ শ্লোগানকে সামনে রেখে ২০০৮ সালের মধ্যে চট্টগ্রাম বন্দর উন্নয়ন ও চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার।" হোসেন জিল্লুর জানান, চট্টগ্রামের জলাবদ্ধতা দূর করা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আন্তর্জাতিক মানে নিয়ে আসা, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সংযোগ সড়ক স্থাপন ও কাস্টমস হাউস অটোমেশন ত্বরান্বিত করার পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে। চট্টগ্রাম সাংবাদিক ফোরাম প্রতিনিধি দলের সদস্য সাইয়িদ মাহমুদ তসলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফোরামের সভাপতি শাহীন উল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক এম সায়েম টিপুর নেতৃত্বে ফোরামের প্রতিনিধি দল উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/জেকে/১৮৩৭ ঘ.