২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসআই চুক্তি থেকে সরে গেল আইএমএফ

শেষ পর্যন্ত বিতর্কিত পলিসি সাপোর্ট ইন্সট্রুমেন্ট (পিএসআই) চুক্তির উদ্যোগ থেকে সরে এসেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। মঙ্গলবার সকালে দুই সপ্তাহের সফর শেষে বাংলাদেশ ব্যাংকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আইএমএফ প্রতিনিধিদলের প্রধান ও সংস্থার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপদেষ্টা টমাস রামবাহ বলেন, "গত কয়েক দিনে সরকারের সঙ্গে কয়েক দফা আলোচনা করে আমরা দুপক্ষই একমত হয়েছি, বাংলাদেশের বাস্তবতায় এ মুহূর্তে পিএসআই-এর প্রয়োজন নেই। বিদ্যমান দারিদ্র্য বিমোচন প্রবৃদ্ধি সহায়তার (পিআরজিএফ) আদলে অন্য কোনো চুক্তি করা যায় কিনা সে বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করতে চায় আইএমএফ।" (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2007, 11:52 AM

Updated : 26 Aug 2022, 08:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেষ পর্যন্ত বিতর্কিত পলিসি সাপোর্ট ইন্সট্রুমেন্ট (পিএসআই) চুক্তির উদ্যোগ থেকে সরে এসেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। মঙ্গলবার সকালে দুই সপ্তাহের সফর শেষে বাংলাদেশ ব্যাংকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আইএমএফ প্রতিনিধিদলের প্রধান ও সংস্থার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপদেষ্টা টমাস রামবাহ বলেন, "গত কয়েক দিনে সরকারের সঙ্গে কয়েক দফা আলোচনা করে আমরা দুপক্ষই একমত হয়েছি, বাংলাদেশের বাস্তবতায় এ মুহূর্তে পিএসআই-এর প্রয়োজন নেই। বিদ্যমান দারিদ্র্য বিমোচন প্রবৃদ্ধি সহায়তার (পিআরজিএফ) আদলে অন্য কোনো চুক্তি করা যায় কিনা সে বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করতে চায় আইএমএফ।" টমাস রামবাহ বলেন, "বিভিন্ন দেশের সঙ্গে আইএমএফ পিএসআই চুক্তি করেছে। এটা কোনো খারাপ চুক্তি নয়। পিএসআই হচ্ছে পিআরজিএফের পরের ধাপ। পিএসআই চুক্তির আওতায় আইএমএফ বিভিন্ন দেশকে সামষ্টিক অর্থনীতির বিভিন্ন বিষয়ে নীতি সহায়তা দিয়ে থাকে; কোনো ঋণ সহায়তা নয়। আমরা এ চুক্তি করার জন্য সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছিলাম মাত্র।" সম্মেলনে সাংবাদিকদের একের পর এক প্রশ্নে ক্লান্ত হয়ে পড়েন টমাস রামবাহ। তিনি বারবারই বলেন, "আমরা পিএসআই নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করেছি মাত্র। " 'সঠিক তথ্য না জেনে' বিষয়টি নিয়ে বাংলাদেশে অযথা হৈচৈ হচ্ছে দাবি করে তিনি বলেন, "এটা ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছু নয়।'' সমালোচনার ঝড় ওঠায় এ চুক্তি থেকে সরে গেলেন কিনা- সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে টমাস রামবাহ বলেন, "বিষয়টি আসলে সে রকম নয়। আমরা সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা করে নিশ্চিত হয়েছি, বাংলাদেশের আসলে এ মূহূর্তে আইএমএফের নীতি সহায়তার দরকার নেই। এ কারণেই সমঝোতার ভিত্তিতে পিএসআই চুক্তি না করার সিদ্ধান্ত নিয়েছি। অন্য কোনো কারণে নয়।" লিখিত বক্তব্যে টমাস রামবাহ বলেন, "বাংলাদেশের অর্থনীতি এক ক্রান্তিকাল অতিক্রম করছে। মূল্যস্ফীতি ১০ শতাংশ ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক বাজারে খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং সঠিক ভাবে মুদ্রানীতি অনুসরণ না করায় মূল্যস্ফীতি বেড়েছে। আগামী কয়েক মাসে মূল্যস্ফীতির হার আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।" লিখিত বক্তব্যে আরো বলা হয়, বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে গেছে। ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের আস্থার অভাব দেখা দিয়েছে। ব্যাংকগুলোতে বিপুল অংকের অলস অর্থ পড়ে আছে, বিনিয়োগ হচ্ছে না। এছাড়া সা