২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে মূল্যসূচকে বিপরীতমুখী গতি

একদিকে সাধারণ সূচকের দরপতন অন্যদিকে সার্বিক সূচকের উর্ধ্বগতি- দুইয়ে মিলে বৃহস্পতিবার দিনের মাঝামাঝিতে এসে ঢাকার পুুঁজি বাজারে ছিল মিশ্রভাব। মূলত মুনাফা তুলে নেওয়ার কারণেই সাধারণ মূল্যসূচকের এই নিম্নগতি বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। এ সময়ের মধ্যে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক নয় দশমিক ৯৬ পয়েন্ট বা দশমিক ৪৩ শতাংশ কমে দুই হাজার ২৯১ দশমিক ৩৯ পয়েন্ট হয়েছে। তবে ডিএসআই বা সার্বিক মূল্যসূচক প্রায় অপরিবর্তিত রয়েছে। বুধবারের তুলনায় এ সূচক দশমিক ২১ পয়েন্ট বা দশমিক ০১ শতাংশ বেড়ে এক হাজার ৮৮৮ দশমিক ০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। বেলা ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে মোট ৫২ কোটি ৯১ লাখ ৩০ হাজার টাকা। বুধবার দিনশেষে এ অঙ্ক ছিল ১২১ কোটি টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2007, 07:43 AM

Updated : 26 Aug 2022, 08:25 PM

ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - একদিকে সাধারণ সূচকের দরপতন অন্যদিকে সার্বিক সূচকের উর্ধ্বগতি- দুইয়ে মিলে বৃহস্পতিবার দিনের মাঝামাঝিতে এসে ঢাকার পুুঁজি বাজারে ছিল মিশ্রভাব। মূলত মুনাফা তুলে নেওয়ার কারণেই সাধারণ মূল্যসূচকের এই নিম্নগতি বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। এ সময়ের মধ্যে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক নয় দশমিক ৯৬ পয়েন্ট বা দশমিক ৪৩ শতাংশ কমে দুই হাজার ২৯১ দশমিক ৩৯ পয়েন্ট হয়েছে। তবে ডিএসআই বা সার্বিক মূল্যসূচক প্রায় অপরিবর্তিত রয়েছে। বুধবারের তুলনায় এ সূচক দশমিক ২১ পয়েন্ট বা দশমিক ০১ শতাংশ বেড়ে এক হাজার ৮৮৮ দশমিক ০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। বেলা ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে মোট ৫২ কোটি ৯১ লাখ ৩০ হাজার টাকা। বুধবার দিনশেষে এ অঙ্ক ছিল ১২১ কোটি টাকা। লেনদেনকৃত ১৭০টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৭১টির, কমেছে ৮৪টির এবং ১৫টি প্রতিষ্ঠানের শেয়ার রয়েছে অপরিবর্তিত। মাঝ বেলা পর্যন্ত বাজারে লেনদেনের দিক দিয়ে শীর্ষে স্থান ধরে রাখে স্কয়ার ফার্মা। তবে এ প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৪ হাজার ৯৩৭ টাকা ৫০ পয়সা থেকে কমে ৪ হাজার ৯০৭ টাকা হয়েছে। দাম কমেছে ব্র্যাক ব্যাংকের শেয়ারেরও। ব্যাংকটির শেয়ার ৯২০ টাকা ২৫ পয়সা থেকে কমে ৯১২ টাকায় দাঁড়িয়েছে। ইউসিবিএল ব্যাংকের শেয়ার তিন হাজার ৭৩৫ টাকা থেকে কমে তিন হাজার ৬১০ টাকা ৫০ পয়সায় লেনদেন হচ্ছে। তবে আইএফআইসি ব্যাংকের শেয়ারের দাম দুই হাজার ৯৯ টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে দুই হাজার ২২৪ টাকা হয়েছে। এ ছাড়া এবি ব্যাংকের শেয়ার দ্বিতীয় দিনের মতো ছিল পড়তির দিকে। ব্যাংকটির শেয়ার এক হাজার ৩০০ টাকা থেকে কমে এক হাজার ২৫৬ টাকা হয়েছে। রূপালী ব্যাংকের শেয়ার এক হাজার ৩৪৫ টাকা থেকে বেড়ে এক হাজার ৪৬৫ টাকায় দাঁড়িয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, তারা বেসরকারিকরণ কমিশনের কাছে ব্যাংকটির বেসরকারিকরণের অগ্রগতি বিষয়ে জানতে চেয়ে চিঠি দিয়েছেন। তবে এখন পর্যন্ত ওই চিঠির কোনো উত্তর পাননি। এদিকে, মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় প্রভাব পড়েছে বিদ্যুৎখাতের শেয়ারে। শীর্ষ ১০ এ থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ডেসকো ও সামিট পাওয়ারের শেয়ারের দাম কমলেও বেড়েছে ন্যাশনাল ব্যাংক ও এপেক্স ফুটওয়্যাার এর শেয়ারের দাম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এএল/এসএনডি/এমএইচবি/০১৩১ ঘ.