ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সতর্কবাণী সত্ত্বেও মঙ্গলবার ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, সিমেন্ট খাত ও স্কয়ার ফার্মার শেয়ারের চাহিদা বাড়ায় পুঁজিবাজারে রেকর্ড লেনদেন হয়েছে ।
দিনশেষে ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) রেকর্ড লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২৩৯ কোটি টাকা। এরআগে ২৬ জুন সর্বোচ্চ ২৩৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
ইমতিয়াজ হুসেন সিকিউরিটিজের চেয়ারম্যান ইমতিয়াজ হুসেন বলেন, "আমি চিন্তিত। প্রতিষ্ঠানগুলোর আয় বা ভবিষ্যৎ সম্ভাবনার সঙ্গে বাজার চাঙ্গা থাকার বিষয়টির কোনো সঙ্গতি নেই। এই চাঙ্গাভাব ধরে রাখা সম্ভব যদি শেয়ারের সরবরাহ বাড়ানো যায়।"
কিছু প্রতিষ্ঠানের শেয়ারের দাম অতিরিক্ত বাড়ার কারণে ক্ষুদ্র বিনিয়োগকারীরা লোকসানে পড়তে পারেন
bdnews24