২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটে দেশের স্বার্থবিরোধী কিছু থাকলে সংশোধন করা হবে: অর্থ উপদেষ্টা

প্রস্তাবিত বাজেটে দেশের স্বার্থবিরোধী কিছু থাকলে তা সংশোধনের আশ্বাস দিযেছেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা মো. আজিজুল ইসলাম। রোববার অডিট ভবনে অনুষ্ঠিত এক সভাশেষে সাংবাদিকদের তিনি বলেন, "আমাদের সরকার খোলা মনের। প্রস্তাবিত বাজেট সম্পর্কে আমরা মতামত নিচ্ছি। কোনো প্রস্তাব দেশের স্বার্থবিরোধী হলে আমরা অবশ্যই সংশোধন আনব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2007, 09:58 AM

Updated : 26 Aug 2022, 08:07 PM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---প্রস্তাবিত বাজেটে দেশের স্বার্থবিরোধী কিছু থাকলে তা সংশোধনের আশ্বাস দিযেছেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা মো. আজিজুল ইসলাম। রোববার অডিট ভবনে অনুষ্ঠিত এক সভাশেষে সাংবাদিকদের তিনি বলেন, "আমাদের সরকার খোলা মনের। প্রস্তাবিত বাজেট সম্পর্কে আমরা মতামত নিচ্ছি। কোনো প্রস্তাব দেশের স্বার্থবিরোধী হলে আমরা অবশ্যই সংশোধন আনব।" শিল্পের কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতির আমদানি শুল্ক পাঁচ শতাংশ থেকে ১০ শতাংশে উন্নীত করার প্রস্তাবে ব্যবসায়ীদের বিরোধিতা সম্পর্কে কথা বলার সময় অর্থ উপদেষ্টা এ কথা জানান। তিনি বলেন, "কিন্তু আমাদের এও মনে রাখতে হবে, সরকার পরিচালনার জন্য কর দরকার। শুল্ক বাড়ানোর এই প্রস্তাব দেশের শিল্পের ওপর কী প্রভাব ফেলবে সে সম্পর্কে সরকার মতামত নিচ্ছে।" চার শতাংশ অবকাঠামো উন্নয়ন সারচার্জ তুলে নেওয়ার ফলে এই শুল্ক বৃদ্ধির প্রস্তাব তেমন প্রভাব ফেলবে না মন্তব্য করে তিনি বলেন, "এখন ১০০ টাকার জিনিস আমদানির ক্ষেত্রে ১০ টাকা শুল্ক দিতে হবে। আগে চার শতাংশ অবকাঠামো উন্নয়ন সারচার্জসহ নয় টাকার কিছু বেশি শুল্ক দিতে হতো।" এফবিসিসিআই, বিজেএমইএ ও বিকেএমইএসহ শীর্ষ স্থানীয় অন্য ব্যবসায়ী সংগঠন এরই আশংকা প্রকাশ করে বলেছে, সবক্ষেত্রে চার শতাংশ অবকাঠামো উন্নয়ন সারচার্জ তুলে নেওয়ার ফলে ফিনিসড পণ্যের আমদানি প্রবাহ বাড়বে। এতে দেশীয় শিল্পের প্রচুর ক্ষতি হতে পারে। অর্থ উপদেষ্টা বলেন, "বাজেটের প্রচুর সমালোচনা হচ্ছে। এতে আমি কিছু মনে করছি না। সরকার এসব সমালোচনাকে স্বাগত জানাচ্ছে। ওয়বসাইটে মতামত নেওয়া হচ্ছে। বাস্তবভিত্তিক সুপারিশ অবশ্যই গ্রহণ করা হবে।" তবে সমালোচনার জন্যই অনেকে সমালোচনা করে জানিয়ে আজিজুল ইসলাম বলেন, "আমাকে বিশ্বের যে কোনো দেশের বাজেট এনে দেন। আমি সমালোচনা করতে পারব।" প্রস্তাবিত বাজেট কোনোভাবেই উচ্চভিলাষী নয় এবং এটা বাস্তবায়নযোগ্য বলে মন্তব্য করে তিনি বলেন, "উচ্চাভিলাষী না হলে বিনিয়োগ হবে না। আর বিনিয়োগ না হলে কর্মসংস্থান সৃষ্টি হবে না।" প্রস্তাবিত বাজেটের বৈধতা নিয়ে শেখ হাসিনার মন্তব্য সম্পর্কে প্রশ্ন করা হলে কোনো জবাব উত্তর দেননি মির্জ্জা আজিজুল। সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে প্রতিষ্ঠানভিত্তিক নিরীক্ষার জন্য একটি হ্যান্ডবুক প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অর্থ উপদেষ্টা। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন মহা হিসাব নিরীক্ষক আসিফ আলী। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/আরবি/এসএনডি/১৫৪৭ ঘ.