২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াহিয়া সাঈদ

চট্টগ্রাম বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিয়েছেন বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার মেরিন) ক্যাপ্টেন ইয়াহিয়া সাঈদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2007, 07:07 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

বৃহস্পতিবার বিকালে তিনি বন্দরের বিদায়ী চেয়ারম্যান মো. মোসলেহ উদ্দিনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন বলে বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান।

মোসলেহ উদ্দিনকে গত সোমবার ভূমি মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসাবে বদলি করা হয়।

ইয়াহিয়া সাঈদ সম্প্রতি মংলা বন্দর থেকে চট্টগ্রাম বন্দর কর্র্তৃপক্ষের সদস্য হিসাবে বদলি হয়ে আসেন।