২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার বাজারের লেনদেন নিুমুখী

বিদ্যুৎ খাত এবং ব্যাংকের শেয়ার কেনাবেচা বন্ধ হওয়ায় রোববার দুপুর পর্যন্ত ঢাকা শেয়ার বাজারের (ডিএসই) লেনদেন নিুমুখী ছিল। এদিন লেনদেনের শীর্ষে ছিল রূপালী ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2007, 03:30 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

শেয়ার ব্যাবসায়ীরা জানিয়েছেন, সরকারের চলমান আয়কর খেলাপি এবং দুর্নীতি বিরোধী অভিযানের কারণে এবং রাজনৈতিক ক্ষেত্রে রুই--কাতলা বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের আটকের কারণে বিনোয়োগকারীরা শঙ্কিত।

ডিজিইএন বা ডিএই সাধারণ শেয়ার সূচক রোববার সকালে এক হাজার৭৭৮ দশমিক ৩৯ পয়েন্ট থেকে ৯ দশমিক ৬৭ শতাংশ কমে এক হাজার ৭৬৮ দশমিক ৮৭ পয়েন্ট হয়।

ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক এক হাজার ৫০৭ দশমিক ৩৯ পয়েন্ট থেকে শূণ্য দশমিক ৯৬ ভাগ কমে এক হাজার ৪৯২ দশমিক ৮৪ পয়েন্ট হয়।

বেলা পৌনে ১২ টা পর্যন্ত ৪৯ লাখ ৯৮ হাজার ৪২৭ টি শেয়ারের লেনদেনের পরিমান ছিল ২৫ কোটি ৪১ লাখ ৯০ হাজার টাকা। বৃহস্পতিবার মোট লেনদেন ছিল ৬৫ কোটি ৬৭ লাখ ৬০ হাজার টাকা।

রোববার দুপুর পর্যন্ত ডিএসইতে লেনদেনকৃত প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৩ টির কমেছে ৮৫ টির এবং অপরিবর্তিত আছে ৭ টি।

লেনদেনের শীর্ষে থাকা রূপালী ব্যাংকের লেনদেন ৩ কোটি ৩৪ লাখ ৬০ হাজার টাকা। লভ্যংাশ তুলে নেওয়ার কারণে ব্যাংকের শেয়ারের দাম বৃহস্পতিবারের দুই হাজার ৫৯৭ টাকা ৫০ পয়সা থেকে কমে দুই হাজার ৪১০ টাকায় দাঁড়ায়।

বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম ৪৬১ টাকা থেকে কমে ৪৫৩ টাকা ৫০ পয়সা হয়। গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ডের শেয়ার ৪৪ টাকা থেকে বেড়ে ৪৫ টাকা ৭০ পয়সা হয়। বেলা সাড়ে ১১ টার দিকে ডেসকোর শেয়ারের দাম কমে যায় তবে এআইএমএস ওয়ান মিউচুয়াল ফান্ডের শেয়ার ৪ টাকা ৪৮ পয়সা থেকে বেড়ে ৪ টাকা ৬২ পয়সা হয়েছে। লভ্যাংশ তুলে নেওয়ায় উত্তরা ব্যাংকের শেয়ার দুই হাজার ৫৩৮ টাকা থেকে কমে দুই হাজার ৫০০ টাকা হয়।

ডিএসই--২০ ব্লু চিপ বা আকর্ষনীয় শেয়ার সূচক ছিল নিুমুখী । মাত্র দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে এবং একটি অপরিবর্তিত ছিল।

স্কয়ার ফার্মা ছিল প্রধান ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান। বেলা সাড়ে ১১ টা পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৮ টাকা কমে দুই হাজার ৩৪৮ টাকা হয়।